ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ঠেলা ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন। নিহত খোকন আহমদ ঘাসিটুলা এলাকার ২৯ বারী মঞ্জিলের কানু মিয়ার ছেলে।

ওসি জানান, সকাল ১১টার দিকে খোকনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঠেলা ভ্যানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এসময় পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে লেগে আঘাত পায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোকনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৫:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭