ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি রাজধানীতে ‘আবাসিক হোটেলে’ ফের অভিযান, নারীসহ আটক ৪ ‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’:রবিউল আলম ইরান যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু: কাতারের সাবেক প্রধানমন্ত্রী সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মেসির পা ‘ভেঙ্গে দিল’ দুর্বৃত্তরা!

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন ফুটবলার ও বার্সেলোনা তারকা লিওনেল মেসির মূর্তি ফের ভাংচুর করেছে দুর্বৃত্তরা।  এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি হল।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ভগ্ন মূর্তির ছবিটি ভাইরাল হয়ে পড়ে।   যেখানে দেখা গেছে, মেসির মূর্তির পা ভেঙে ফেলা হয়েছে। পথের মধ্যে সেটি পড়ে আছে। তবে কারা মেসির মূর্তি ভাঙচুর করেছে-সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

এর আগে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে চলতি বছরের জানুয়ারিতে এই মূতিটিই ভাংচুর করে দুর্বৃত্তরা। সেবার কোমর পর্যন্ত মূর্তিটি ভেঙে ফেলা হয়। পরে তা মেরামত করে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। বছর না পার হতেই ফের সেটি ভেঙে ফেলল দুর্বৃত্তরা।

বুয়েন্স আয়ার্স (নগর) কর্তৃপক্ষ বলছে,  মেসির মূর্তিটি কে বা কারা ভাংচুর করেছে-সে সম্পর্কে কিছুই জানি না।

অসৎ উদ্দেশ্যে এ কার্য সাধন করা হয়েছে।

গত বছরের জুনে শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে পেনাল্টিতে শিরোপা খোয়ানোয় হতাশায় মুষড়ে পড়েন মেসি। রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। তাকে ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করে আর্জেন্টিনা। এর প্রেক্ষিতে বুয়েন্স আয়ার্সে মূর্তিটি স্থাপন করেন নগর কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

মেসির পা ‘ভেঙ্গে দিল’ দুর্বৃত্তরা!

আপডেট সময় ০৭:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭