ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে বোঝাতে সক্ষম হয়েছি: বিজিবি মহাপরিচলালক

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচলালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ‘সীমান্ত হত্যা আমাদের কাম্য নয়। সীমান্ত হত্যা বন্ধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে আমরা প্রতিবেশী দেশকে বোঝাতে সক্ষম হয়েছি। একারণে অবৈধ পারাপারকারীদের এখন আটক করে আমাদের হাতে তুলে দিচ্ছে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাশাপাশি সভা সেমিনারের মাধ্যমে সীমান্তবাসীকে সচেতন করা হচ্ছে।’

রবিবার দুপুরে রৌমারী সদর কোম্পানি ও দাঁতভাঙা বিজিবি ক্যাম্প পরিদর্শন ও বিজিবি জোয়ানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবি প্রধান।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত টহলে রাস্তা নির্মাণের জন্য ডিজিটাল ম্যাপ তৈরির কাজ চলছে। মিয়ানমার সীমান্তে যত দ্রুত সম্ভব ডিজিটাল ম্যাপ অনুযায়ী টহল রাস্তা নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনুরুদ্ধ (এনডিসি,পিএসসি), লে. কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, লে. কর্নেল সাইনুর হোসেন, লে. কর্নেল অ্যাকনিম আবেদীন।

এর আগে বিজিবি প্রধান হেলিকপ্টার যোগে রৌমারী উপজেলার সিজি জামান উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে বোঝাতে সক্ষম হয়েছি: বিজিবি মহাপরিচলালক

আপডেট সময় ০৭:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭