ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সেনা কর্মকর্তাকে সিআইএ প্রধানের চিঠি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক মাইক পোম্পেও দাবি করেছেন, ইরাকে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়ে সতর্ক করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল সোলায়মানিকে তিনি চিঠি লিখেছেন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।

পত্রিকাটির খবর অনুযায়ী, পোম্পেও শনিবার এ কথা জানিয়েছেন এবং তিনি বলেছেন, তার এ চিঠি জেনারেল সোলায়মানি পড়তে অস্বীকৃতি জানান। ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালির রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউটের এক আলোচনায় পোম্পেও এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি একটি নোট পাঠিয়েছিলাম। আমি এটা পাঠিয়েছিলাম এ কারণে যে, জেনারেল সোলায়মানির নেতৃত্বাধীন বাহিনীর কারণে ইরাকে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারত। তবে জেনারেল সোলায়মানি সে চিঠি খুলে দেখতেও অস্বীকৃতি জানান কিন্তু সত্যি কথা হচ্ছে এতে আমি আঘাত পাইনি।’

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)’র সহিংসতার মুখে ইরাকের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা জন্য বাগদাদ সরকার প্রতিবেশী ইরানের কাছে সহায়তা চায়। সে অনুযায়ী জেনারেল সোলায়মানি ইরাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় সহযোগিতা দেন। ইরাক ও সিরিয়ায় সম্প্রতি আইএসের পতনের পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মহান বিজয়ের জন্য প্রশংসা ও অভিন্দন জানিয়ে চিঠি লিখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের সেনা কর্মকর্তাকে সিআইএ প্রধানের চিঠি

আপডেট সময় ০৪:৪৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭