ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

আবারও হোঁচট খেল রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিলবাওয়ের মাঠে ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগার তলানির দল আথলেতিকো বিলবাওয়ের বিপক্ষে কোনও গোলের দেখা পায়নি জিদান শিষ্যরা।

শনিবার রাতে সান মামেসে লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করল মাদ্রিদের ক্লাবটি। ১৮ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠে ড্র করার পর গত সপ্তাহে মালাগার বিপক্ষে ঘরের মাঠে জিতেছিল রিয়াল। এই নিয়ে এবারের লিগে চতুর্থ ড্র করলো গতবারের চ্যাম্পিয়নরা। মাঝে দুটি ম্যাচে হেরেছেও তারা।

আর এ ড্রয়ের ফলে ১৪ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সেভিয়া।

দিনের প্রথম ম্যাচে সেল্তা দে ভিগোর সঙ্গে ঘরের মাঠে ২-২ ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৩৬। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়া।

আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আবারও হোঁচট খেল রিয়াল

আপডেট সময় ১০:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭