ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাখি শিকারে ইউপি চেয়ারম্যান, যুবক গুলিবিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর জলঢাকায় পাখি শিকারে গিয়ে ইউপি চেয়ারম্যানের গুলিতে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম দুলাল চন্দ্র রায়। তার বাড়ি উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের দলবাড়ি দোলা এলাকায়।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন তার সহযোগীকে নিয়ে পাখি শিকারে যায়। এসময় পাখিকে লক্ষ্য করে গুলি ছুড়লে ধানক্ষেতে কর্মরত ওই যুবকের চোখে গুলি লাগে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত দুলালের বাবা যতীন্দ্র নাথ রায় বলেন, ‘আমার ছেলে ধানক্ষেতে কাজ করছিল। এসময় চেয়ারম্যানের গুলিতে আমার ছেলের বাম চোখ মারাত্মক জখম হয়।’

তবে অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন গুলির বিষয়টি অস্বীকার করেছেন। জলঢাকা থানার এসআই আসলাম বলেন, কাঁঠালী ইউপি চেয়ারম্যান তুহিনের গুলিতেই ওই যুবক আহত হয়েছে। আহত ব্যক্তিকে নিয়ে চেয়ারম্যান নিজেই হাসপাতালে নিয়ে যান বলে এলাকাবাসী জানিয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাখি শিকারে ইউপি চেয়ারম্যান, যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় ০৭:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭