ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদী রায়পুরায় গণপিটুনিতে জাকির হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোরে রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৩টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল ওই গ্রামের জাকির মাওলানার বাড়িতে হানা দেয়। ডাকাতদল ঘরে প্রবেশ করেই পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতদল ঘরের আলমিরা ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লক্ষ টাকা লুট করে। এতে বাধা দিতে গেলে তাদের মারপিট শুরু করে।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এসময় এলাকবাসী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ডাকাত দলকে ধাওয়া করে। পরে জাকির নামে এক ডাকাতকে ধরে ফেলে গ্রামবাসী। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত জাকিরের মৃত্যু হয়। অপর ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ডাকাতের বাড়ি একই উপজেলার বীরকান্দি গ্রামে। তার পিতার নাম হারিছুল হক। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় ০২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭