ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

হবিগঞ্জে পাগল ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামে শিকলে বাধা পাগল ছেলের ছুরিকাঘাতে পিতা খুন হয়েছেন। এ ঘটনায় ইমন নামে অপর এক ছেলে আহত হন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছে, বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমরান মিয়া (২০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে প্রায় সময়ই গ্রামের মানুষের উপর হামলা চালিয়ে আহত করত। তার এমন কর্মকাণ্ডে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তাকে বাড়ির একটি কক্ষে বন্দি করে রাখা হতো। সম্প্রতি ইমরান মিয়ার অত্যাচার আরো বৃদ্ধি পেলে তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

শুক্রবার বিকালে ইমরানের মা পাশের মাজারে মিলাদ মাহফিলে যান। এ সময় ইমরান মিয়া শিকলের বাঁধ খুলে ঘরে রাখা ছুরি দিয়ে পিতাকে এলোপাতারি আঘাত করতে থাকে। পিতার চিৎকারে ছোট ভাই ইমনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে আহত ফিরোজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মিয়া মারা যান।

পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান জানান, ইমরান মিয়া মানসিক রোগী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পাগল ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

আপডেট সময় ১১:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭