ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রামপুরার হাতিরঝিল মোড়ে একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম মকবুল মাস্টার (৬৫)। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল মাস্টার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক হিসেবে অবসর নিয়েছেন।

নিহত মকবুল মাস্টারের মেয়ে রেখা আক্তার বলেন, বিকাল তিনটার দিকে হাতিরঝিল মোড়ে রাস্তা পার হচ্ছিলেন মকবুল। ওই সময়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকাল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

নিহত মকবুল মাস্টার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার টঙ্কি গ্রামের মৃত মনু মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি রাজধানীর রামপুরা থানার হাতিরঝিল বাগিচারটেক মসজিদের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মকবুল মাস্টারের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ১২:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭