ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার চারজনের অভিযোগ আমলে

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার এ আদেশ দেন।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালত ২০ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ছিলেন রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা। রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক এক আসামির বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

গত ৩ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে গত ৩০ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মামলার আসামিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

মামলার আসামিরা হলেন- নেত্রকোনার দুর্গাপূর থানার নোয়াগাঁও ইউনিয়নের মো. খলিলুর রহমান (৭২), তার ভাই মো. আজিজুর রহমান (৬৫), একই থানার আলমপুর ইউনিয়নের আশক আলী (৮২) এবং জানিরগাঁও ইউনিয়নের মো. শাহনেওয়াজ (৮৮)। শুরুর দিকে মামলায় আসামি ছিলেন পাঁচজন। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর আসামি রমজান আলী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খলিলুর রহমান ছাড়া বাকিরা গ্রেফতার রয়েছেন।তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে তদন্ত শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হয়। একজন তদন্তকারী কর্মকর্তা ও জব্দ তালিকার দুইজনসহ মোট সাক্ষী ৮২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার চারজনের অভিযোগ আমলে

আপডেট সময় ০১:৩১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭