ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

ঠাকুরগাঁওয়ে দ্রুতগতির বাস উল্টে তিনজনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপারসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪ টায় শিবগঞ্জ বিমান বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসটির হেলপার বাদশা মিয়া (৩০), জোসনা (২৪) নামে এক গৃহবধূ ও মলিন মিয়া (৬০)।

নিহত বাদশা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিরহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। আর জোসনা রানীশংকৈল উপজেলার মাইদুল হকের স্ত্রী এবং মলিন চন্দ্র সদর উপজেলার দেওগাও গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পীরগঞ্জ থেকে ‘মা এন্টারপ্রাইজ (ঠাকুরগাঁও জ-০৪-০০০৫)’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঠাকুরগাঁও আসছিল। পথিমধ্যে শিবগঞ্জ বিমান বন্দর এলাকায় পৌঁছলে বিকেল অনুমান সাড়ে ৪ টায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পার্শে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার বাদশা মিয়া (৩০) মারা যান। এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির দৈনিক আকাশকে জানান, আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।এদের মধ্যে জোসনা ও মলিন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুদল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

ঠাকুরগাঁওয়ে দ্রুতগতির বাস উল্টে তিনজনের মৃত্যু

আপডেট সময় ১২:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭