ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুদকের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির পৃথক তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের ওই টাকা আত্মসাতের ওই মামলাগুলোতে তিনি ওই আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর তেজগাঁও থানায় গত ৩ ও ২৯ আগস্ট তিনটি মামলা দায়ের করে দুদক। গত ৩ আগস্ট দায়ের করা মামলায় মালামাল বিদেশে রপ্তানি না করে ভুয়া বিল অব লিডিং তৈরি করে বাংলাদেশ কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখা থেকে ১০ কোটি ৮১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। ওই মামলায় জেবায়ের মঞ্জুরসহ ছয়জনকে আসামি করা হয়। দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় অপর পাঁচ আসামি মেসার্স আরএন সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান হোসনে আরা জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশিদুন্নবী চৌধুরী, কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এসপিও শাহ সারফুদ্দিন আহমেদ, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন,ও এবিএম আতাউর রহমান।

অপর দুই মামলার মধ্যে একই শাখা থেকে একটি মামলায় ঋণ নিয়ে ফান্ডেট ও নন ফান্ডেট ৫৯ কোটি টাকার বেশি এবং আরেকটি মামলায় ২৬০ কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ করা হয়। দুদকের উপপরিচালক সামসুল আলম বাদী হয়ে দায়ের করা ওই দুই মামলার অপর আসামিরা হলেন, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের এমডি জসিম আহমেদ, রোজবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী কৃষি ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এসপিও মো. আবুল হোসেন, গোলাম রসুল, সাবেক এজিএম (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) মো. সারোয়ার হোসেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের পরিচালক ও এমডির স্ত্রী মিসেস ইয়াসমিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে

আপডেট সময় ১০:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭