ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী হত্যায় স্বামী ও প্রেমিকার মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

শামীমা আক্তার হেপী হত্যা মামলায় স্বামী মুকুল হোসেন মোল্লা এবং তার প্রেমিকা লাভলী আক্তার নীলুফার ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন ফরিদপুরের বোয়ালমারী থানার ময়েনদিয়া শেখপাড়া গ্রামের আব্দুল ওয়াজেদ মোল্লার ছেলে। রায় ঘোষণাকালে মুকুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর নীলুফা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর পারিবাবিকভাবে মুকুলের সাথে শামীমার বিয়ে হয়। বিয়ের আগে মুকুল সাভারের গেন্ডা বাসা ভাড়া করে থাকতেন। ওই বাসায় তার একটি প্যাকেজিং ফ্যাক্টরি ছিল। আর শামীমা বিয়ের আগে রাজধানীর ডেমরায় বেসরকারি মানবিক সাহায্য সংস্থায় হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের পর তিনি সাভার শাখায় চলে যান এবং সাংসারিক জীবন শুরু করেন। তবে হঠাৎ করে ২০১২ সালের ৭ জানুয়ারি শামীমা নিখোঁজ হন। পরদিন তার স্বামী মুকুল সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পত্রিকা বিজ্ঞপ্তি দেন।

আসামি মুকুলের গতিবিধি শামীমার ভাই সাইফুল ইসলামের সন্দেহজনক হলে তিনি সাভার থানা পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার ফ্যাক্টরিতে কর্মরত দুই সন্তানের মা লাভলী আক্তার নীলুফার সাথে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। মুকুল, নীলুফা এবং আরও এক নারী মিলে ২০১২ সালের ৭ জানুয়ারি শামীমার দেহকে ত্রিখণ্ডন করে হত্যা করেন। এরপর তার দেহ তাদের বাসা থেকে ১২ কিলোমিটার দূরে কেরানীগঞ্জের ইটভাটা ব্রিজের কাছে ফেলে আসে। ইটভাটা থেকে গত ৮ জানুয়ারি শামীমার শুধু মস্তক পাওয়া যায়। পরে মুকুল হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটি তদন্তকালে একই থানার এসআই রজব আলী ২০১২ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৪ সালের ৪ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রী হত্যায় স্বামী ও প্রেমিকার মৃত্যুদণ্ড

আপডেট সময় ১০:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭