ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি পহেলা বৈশাখে শাহবাগ মেট্রো স্টেশন ১২টা পর্যন্ত, ঢাবি স্টেশন সারাদিন বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর সব ঠিক ছিল, মাত্র এক ইঞ্চি দূরে, তবুও ভেঙে গেল চুক্তি: আরাগচির বিস্ফোরক দাবি

সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরায় চালককে হত্যার পর লাশ পানিতে ফেলে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময় জেলা সদরের আলিপুর গুড়িপুকুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ডোবায় তার লাশ ফেলে দেওয়া হয়। নিহতের নাম শেখ ইমান আলি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের শেখ তমিজউদ্দিন শেখের ছেলে।

আলীপুর নাথপাড়া জুনিয়র মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সোহরাব হোসেন জানান, তার শ্বশুর ইমান আলি মোটরসাইকেল (বাজাজ সিটি হানড্রেড) ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাত নয়টার দিকে একটি মোবাইল ফোন পেয়ে ভাড়ায় যাত্রী নেওয়ার জন্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আলিপুর গুড়িপুকুরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি কচুরিপানা ভর্তি ডোবায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মারুফ আহমেদ জানান, নিহতের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

আপডেট সময় ০১:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭