ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভারতীয়দের ১ বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী শিবিরে শুরুতেই শফিউলের জোড়া আঘাত

আকাশ স্পোর্টস ডেস্ক:

খুলনার দেওয়া ২১৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে রাজশাহী কিংস।   মাত্র ১৩ রানেই ফিরে গেছেন রাজশাহীর দুই ওপেনার মুমিনুল হক ও লুক রাইট।

  ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই মুমিনুলকে বোল্ড করেন শফিউল।   আর একই ওভারের পঞ্চম বলে লুক রাইট তালুবন্দি হন আর্চারের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩ রান করেছে রাজশাহী।

এর আগে চট্টগ্রামে বিপিএলের ৩০তম ম্যাচে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে খুলনা টাইটানস।   ওপেনার নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও পুরানের ঝড়ো ইনিংসের কল্যাণে ৫ উইকেট হারিয়ে রাজশাহী কিংসকে ২১৪ রানের টার্গেট দেয় মাহমুদউল্লাহরা।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারে ২৮ রান সংগ্রহ করে খুলনা।   তবে পরের বলেই প্রোটিয়া ক্রিকেটার রিলি রুশোকে রান আউট করে সাজঘরে পাঠান জাকির হোসেন।   কিন্তু এরপরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত।   তবে দুর্ভাগ্য নাজমুলের মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হলেন এ ক্রিকেটার।

  আউট হওয়ার আগে ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কার মারে ৪৯ রান করেন এ ক্রিকেটার।

নাজমুল ফিরে গেলে আরও বিধ্বংসী হয়ে উঠেন আফিফ ও পুরান দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক।   ৩৮ বলে ৫ ছক্কায় আফিফ করেছেন ৫৪ রান। আর পুরান ২৬ বলে ৩ ছক্কা ও ৬টি চারের মারে করেছেন ৫৭ রান।   রাজশাহীর হয়ে ফ্রাঙ্কলিন ৩টি ও মোহাম্মদ সামি ১টি উইকেট নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

রাজশাহী শিবিরে শুরুতেই শফিউলের জোড়া আঘাত

আপডেট সময় ০৮:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭