ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মাছি আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ংকর

আকাশ নিউজ ডেস্ক:

নোংরা ও রোগ বহনের জন্য মাছি এক কুখ্যাত প্রাণী। সবাই জানেন, মাছি রোগের অন্যতম বাহক। বাড়িতে, অফিসে, রেস্টুরেন্টে বা রাস্তায় যে মাছি প্রতিনিয়ত দেখছেন তা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। আপনি এতদিন ধরে যা জেনেছেন তার চেয়ে অনেক বেশি ভয়ংকর।

পেন স্টেটের গবেষকরা ব্রাজিল, সিঙ্গাপুর এবং আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে ১১৬ টি ব্লোফ্লাই এবং হাউজফ্লাই সংগ্রহ করেন। শহরের খাবারের বাজার, হাসপাতাল, গ্রামের খামার এবং বুনো পরিবেশে ঘুরে বেড়ানো বিভিন্ন ধরনের মাছি সংগ্রহ করেন তারা। সংগৃহিত সব ধরনের মাছিদের দেহ বিশেষ করে বুনো মাছিদের দেহ ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ। তাদের দেহে এমন কিছু ব্যাকটেরিয়া রয়েছে যা মানবদেহের জন্যে মারাত্মক ক্ষতিকর।

যেসব ব্যাকটেরিয়া তারা বহন করে চলে তাদের সবগুলোই মানুষকে টার্গেট করে না। তবে হেলিকোবাক্টার পাইলোরি আপনার বছরের পর বছর বাস করতে পারে। এটা আলসারসহ অন্যান্য রোগের কারণ হতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, মাছিবাহিত ব্যাকটেরিয়া পাকস্থলীতে ক্যান্সারের কারণ হতে পারে।

মাছি যে জীবাণু বহন করে তা অনেক আগে থেকেই মানুষ জানে। কিন্তু এগুলো যে কতটা ভয়াবহ তা নিয়ে বিস্তর গবেষণা হয়নি। মাছিদের পরীক্ষা করে দেখা গেছে, তাদের পাখা এবং পায়ে প্রচুর জীবাণু রয়েছে। এই দেখে বিজ্ঞানীরা অবাক হয়েছেন যে, শহুরে মাছিগুলোর দেহে আরো বেশি সংখ্যক এবং শক্তিশালী সব জীবাণু অবস্থান করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মাছি আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ংকর

আপডেট সময় ০৪:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭