ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়াল মাদ্রিদকে হটিয়ে সেরা তিনে অ্যাতলেতিকো

আকাশ স্পোর্টস ডেস্ক:

নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের সেরা তিনে জায়গা করে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। পয়েন্টের নিরিখে দুই দলই ২৭ পয়েন্ট  নিয়ে সমান অবস্থানে আছে।

কিন্তু দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে গোল ব্যবধান।

গোল ব্যবধানে বর্তমান চ্যাম্পিয়নদের ছাড়িয়ে গেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। মাদ্রিদ ডার্বি (গোলশূন্য) ড্রয়ের পর  সান্তিয়াগো বার্নাব্যুতে মালাগাকে ৩-২ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে জিনেদিন জিদানের রিয়াল। অপরদিকে লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অ্যাতলেতিকো মাদ্রিদ।

লেভান্তেকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল উদযাপনে মাতেন দুই ফ্রেঞ্চ ফরোয়ার্ড কেভিন গামেইরো ও টানা ছয়টি লিগ ম্যাচে গোলখরা কাটানো অ্যান্তোনি গ্রিজম্যান। অন্যটি আত্মঘাতী।

এই জয়ের ফলে এবারে লিগ সিজনের শুরু থেকে ক্লাব রেকর্ড ১৩ ম্যাচে (৭ জয়, ৬ ড্র) অপরাজেয় থাকলো অ্যাতলেতিকো। বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াও এখনো হারের স্বাদ পায়নি।

শীর্ষস্থানধারী বার্সার (১২ ম্যাচে ৩৪) সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এ নামিয়ে আনলো রিয়াল ও অ্যাতলেতিকো।

কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

রিয়াল মাদ্রিদকে হটিয়ে সেরা তিনে অ্যাতলেতিকো

আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭