ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাইলফলক গড়তে কুমিল্লার দরকার ১৮৬

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচ জিতলে বিপিএলে টানা ছয় ম্যাচ জেতার কৃতিত্ব গড়বে দলটি। যা এর আগে আর কারো নেই। সাবেক দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের আছে টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড। এ মাইলফলক গড়তে হলে কুমিল্লাকে করতে হবে ১৮৬ রান। টস জিতে আগে ব্যাট করে রাজশাহী কিংস সংগ্রহ করেছে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান।

টস জিতে রাজশাহীর হয়ে ওপেন করতে আসেন মুমিনুল ও ডোয়াইন স্মিথ। দু’জনে মিলে খেলেন ৪৩ রানের একটি ইনিংস। ইনিংসটি খুব বড় করার সুযোগ হয়নি স্মিথের জন্য। কারণ ব্যক্তিগত ১৯ রানে তিনি সাইফুদ্দিনের শিকারে পরিণত হন।

এরপর মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ২৩ রান করে তিনিও সাজঘরে ফেরেন। রাজশাহীর হয়ে অসাধারণ একটি ইনিংসটি খেলেন লুক রাইট। ৩৬ বলে করেন ৪২ রান। যার মধ্যে ছিল চারটি চারের মার। এছাড়া জাকির হোসেনের ব্যাট থেকেও আসে ২০টি রান।

তবে রাজশাহীর হয়ে আসল কাজটি করেন অধিনায়ক ড্যারেন স্যামি। রাজশাহীর ইনিংসকে বড় করতে তার অবদান ১৪ বলে হার না মানা ৪৭ রান। যার মধ্যে ছিল একটি চার ও ছয়টি ছয়ের মার। যার মধ্যে চারটি ছয়ই মেরেছে সাইফুদ্দিনের করা ইনিংসের শেষ ওভারে।

কুমিল্লার পক্ষে সাইফুদ্দিন একাই তুলে নেন ৩টি উইকেট। পাকিস্তানি রিক্রুট হাসান আলির শিকার ২টি। আল-আমিন নেয় একটি উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাইলফলক গড়তে কুমিল্লার দরকার ১৮৬

আপডেট সময় ০৩:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭