ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে এক সঙ্গে তিন সন্তান প্রসব করলেন গৃহবধূ

অাকাশ জাতীয় ডেস্ক:

এক সঙ্গে তিন সন্তান প্রসব করলেন ময়মনসিংহের ফুলপুরের পয়ারি ইউনিয়নের কাহনিয়া গ্রামের বাসিন্দা আকলিমা খাতুন। বৃহস্পতিবার রাতে ফুলপুরের একটি প্রাইভেট হাসপাতালে ২৫ বছর বয়সী আকলিমা এক সঙ্গে তিনটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিশুদের ওজন ১ কিলো ৬০০ গ্রাম থেকে ২ কিলোগ্রামের মধ্যে। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। বাড়তি খেয়াল রাখা হচ্ছে।

আকলিমার স্বামী মো. সামিরুল ইসলাম একজন ইন্ডিয়ান। বর্তমানে ওমান প্রবাসী। আকলিমা খাতুন দুই বছর আগে কাজের উদ্দেশ্যে ওমান যান। সেখানে সামিরুলের সাথে তার বিয়ে হয়। আকলিমা গর্ভবতী হওয়ার পর সন্তান প্রসবের জন্য পিত্রালয় অর্থাৎ বাংলাদেশে আসেন। আকলিমা বলেন, এখন আমাদের পুরো বাড়িটাই বাচ্চাদের হুড়োহুড়িতে খুব জমে যাবে।

চিকিৎসকরা জানান, শুক্রাণু ও ডিম্বানু মিলনের পর কোনভাবে তিনটি ভাগে ভেঙে যাওয়ায় এক সঙ্গে তিনটি সন্তান হতে পারে। অন্য কারণেও ওই সম্ভাবনা থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে এক সঙ্গে তিন সন্তান প্রসব করলেন গৃহবধূ

আপডেট সময় ০২:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭