ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসিডেন্ট জিয়ার ভাই আহমেদ কামাল আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই। বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর সবুজবাগের বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহমেদ কামাল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে চিরকুমার আহমেদ কামাল পর্যটন করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক ছিলেন।

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি বাসায় একাকী জীবনযাপন করতেন। এস ইসলাম ডন নামে দুঃসম্পর্কের একজন আত্মীয় তার খোঁজখবর রাখতেন। ২০১৫ সালের নভেম্বরে জিয়াউর রহমানসহ পরিবারের মৃত সদস্যদের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি মিলাদ মাহফিলের আয়োজন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাজনীতিতে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে কয়েকবার তিনি সক্রিয় রাজনীতিতে আসার কথা ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত তিনি রাজনীতিতে আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেসিডেন্ট জিয়ার ভাই আহমেদ কামাল আর নেই

আপডেট সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭