ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নরসিংদীতে শিশুপুত্র হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে শিশুপুত্র মাহিন হত্যার অভিযোগে পিতা আপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়পুরা উপজেলা সদরের কান্দাপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় লাকী পার্কের নৈশপ্রহরী আপন মিয়া তার শিশু পুত্র মাহিনকে (৮মাস) ব্লেড দিয়ে গলাকেটে হত্যা করার কথা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা রায়পুরা থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ২০১৬ সালে মারুফাকে বিয়ে করার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। ঘটনার দিন এদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে শিশুপুত্রকে গলাকেটে হত্যা করে আপন মিয়া পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় শিশুটির মা মারুফা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় আপন ও তার ভাই স্বপনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮টায় শিশু মাহিনকে গলাকেটে হত্যা করার পর আপন মিয়া পালিয়ে যায়। নরসিংদী সদর উপজেলার চর এলাকা আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামের বাবুল মিয়ার পুত্র আপন,স্বপন পরিবার পরিজন নিয়ে রায়পুরা উপজেলার মরজাল গ্রামের অর্চনা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নরসিংদীতে শিশুপুত্র হত্যার অভিযোগে পিতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭