ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুতের খুঁটিবাহী আলমসাধু উল্টে হালিম খাঁ (৫৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুজন। মঙ্গলবার বিকালে শরণখোলা-মোরেলগঞ্জ সড়কের শরণখোলা উপজেলা সদরের ব্রাক অফিসের কাছে এই দূর্ঘটনা ঘটে। আহত অপর দুই শ্রমিক বিশ্বজিৎ মজুমদার (৪৫) ও রুবেল শেখকে (২২) উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হালিম খাঁ শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামের মতি খাঁর ছেলে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাস মন্ডল এই প্রতিবেদককে বলেন, শরণখোলা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুতে করে একটি বিদ্যুতের খুঁটি নিয়ে নলবুনিয়া এলাকায় যাচ্ছিল। এসময় ওই অমলসাধুটি হঠাৎ ব্রেক করলে তা উল্টে গিয়ে বিদ্যুতের খুঁটির নিচেই অমলসাধুতে থাকা তিন শ্রমিক চাপা পড়ে।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হালিম খাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে ভর্তি করেন। হতাহতরা সবাই পল্লী বিদ্যুতের অস্থায়ী শ্রমিক বলে জানতে পেরেছি।

শরণখোলা উপজেলা হাসপাতালের চিকিৎসক দিবাকর কুমার বসাক বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এদের আঘাত লেগেছে। হালিম খাঁর মাথায় আঘাত লেগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আহত বিশ্বজিৎ মজুমদারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেল শেখকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

আপডেট সময় ০৮:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭