ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের চার দিন পর লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচরের হাজিরহাট এলাকা থেকে পেট ও হাতের আঙ্গুল কাটা এবং মুখ থেতলানো অবস্থায় বৃদ্ধ নুরনবী ব্যাপারীর লাশ উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নুরনবী শকচর গ্রামের মৃত আবদুস সামাদ বেপারীর ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হাজিরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুরনবী। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এর পরদিন সকালে নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। আজ সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরে নুরনবীর মরদেহ দেখতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে নিহতের মেয়ে রৌশন আরা ও শিপন বেগম অভিযোগ করে বলেন, তাদের বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, বৃদ্ধকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার পেট ও আঙ্গুল কাটা রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭