ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহ মেডিকেলে ওয়ান স্টপ সার্ভিস চালু

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমাজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি (ইঅ্যান্ডসি) ডিপার্টমেন্টের ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এর উদ্বোধন করেন, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ। দেশে হাসপাতালের জরুরি বিভাগে এই প্রথম এ সেবা।

হাসপাতালের কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. নুর মোহাম্মদ, বিএমএ’র কেন্দ্রীয় পরিষদ সহ-সভাপতি প্রফেসর ডা. আ ন ম ফজলুল হক পাঠান, বিএমএ’র ময়মনসিংহের সভাপতি ডা. মো. মতিউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. এইচ. এ. গোলন্দাজ তারা, উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার প্রমুখ।

ওয়ানস্টপ ইমার্জেন্সি সার্ভিস ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দীন আহমদ বলেন, হাসপাতালটির উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সম্মিলিত পরিশ্রম, পরিকল্পনা ও আন্তরিকতার ফলে এই সার্ভিসটি চালু করা সম্ভব হয়েছে। তবে এই সেবা চালু রাখতে হলে ময়মনসিংহবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।

জানা গেছে, রোগীদের ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দিতে হাসপাতালের এই ইমারজেন্সি ওয়ান স্টপ সার্ভিসটি এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাফি মেশিন, ইসিজি, প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার স্থাপনসহ পর্যবেক্ষণ ওয়ার্ড ও ডে-কেয়ার সুবিধা দেবে। জরুরি স্বাস্থ্যসেবা নেয়ার জন্য রোগীরা এক জায়গা থেকেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। এতে রোগীদের ভোগান্তি কমবে, সময় বাঁচবে এবং দ্রুত সেবার নিশ্চয়তা পাবে।

জানা গেছে, মেডিসিন, গাইনি, কার্ডিওলজি, অর্থোসার্জারি, শিশু, পেডি-সার্জারি ও এনেসথেসিওলজি অ্যান্ড ইনটেনসিভ কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকসহ নার্স, প্যারামেডিক ও সাপোর্ট স্টাফ রয়েছে ওয়ান স্টপ সার্ভিসটিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে ওয়ান স্টপ সার্ভিস চালু

আপডেট সময় ০৫:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭