ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শীর্ষস্থান মজবুত করল ম্যানসিটি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। গাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনের গোলে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে গার্দিওলার দল।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটি। তবে প্রথম গোলের জন্য সিটিজেনদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৪৫ মিনিটে পর্যন্ত। বিরতির ঠিক আগে দলকে লিড এনে দেন জেসুস। ডেভিড সিলভার বাড়ানো বল অনায়াসে জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লিগে এটা জেসুসের অষ্টম গোল।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন। ম্যাচের ৪৯ মিনিটে লেরয় সানের কাটব্যাক পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে বল জালে জড়ান বেলজিয়ামের এই মিডফিল্ডার। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো গার্দিওলার দল।

এ দিকে দিনের অন্য ম্যাচে হ্যাজার্ডের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছে চেলসি। মোহামেদ সালাহর জোড়া গোলে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় লিভারপুল। আর নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

শীর্ষস্থান মজবুত করল ম্যানসিটি

আপডেট সময় ১১:২০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭