ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীকে উড়িয়ে ঢাকার দুর্দান্ত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ে শীর্ষে থাকা সাকিবের ঢাকা পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করলো।

৬ ম্যাচ খেলে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৯। অপরদিকে রাজশাহী সমান ম্যাচ খেলে জিতেছে দুটিতে, পয়েন্ট ৪।

ঢাকা ডায়নামাইটসের দেয়া ২০২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় রাজশাহী কিংস। ইনিংসের শুরুর দিকেই ফিরে যান রনি তালুকদার। পেসার আবু হায়দার রনির বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি। রনির দ্বিতীয় শিকার সামিত প্যাটেল। ফিরে যাবার আগে ছয় রান করেন তিনি। শহীদ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ইংলিশ ব্যাটসম্যান।

এবার ফর্মে থাকা ব্যাটসম্যান মুমিনুল হককে রনির তালুবন্দি করেন আফ্রিদি।

রাজশাহীর দলীয় ৭১ রানে ফিরেন গেলো ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ জাকির হাসান। ২৩ বলে ৩৬ রান করেন তিনি। এ উইকেটটিও তুলে নেন আফ্রিদি।

৪ বলে ২ রান করে দ্রুত ফিরে যান দলের আইকন মুশফিক। অন্যদিকে ১৪ বলে নয় রান করে আউট হন কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন।

শেষ দিকে অধিনায়ক ড্যারেন স্যামি কিছুটা প্রতিরোধ গড়লেও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের বলে আউট হলে আশা শেষ হয় রাজশাহীর। এছাড়া মেহেদি হাসান মিরাজ ১০ ও ফরহাদ রেজা ৬ রান করে মাঠ ছাড়েন ও হোসেন আলী ১ রান করে আউট হন।

ঢাকার হয়ে আফ্রিদি নেন চারটি উইকেট। রনি তিনটি, সাকিব দুটি ও মোহাম্মদ সাদ্দাম নেন একটি উইকেট।

এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহীর অধিনায়ক স্যামি। ব্যাটিংয়ে নেমে ঢাকার হয়ে ৬৫ রান করে এভিন লুইস। রাজশাহীর তরুণ পেসার হোসেন আলীর বলে আউট হবার আগে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
শেষ দিকে কুমার সাঙ্গাকারা ২২ বলে ২৮ রান করে ফিরে যান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব কাইরন পোলার্ড ঝড় তুলেন। ২৫ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তিনটি ছয় ও পাঁচটি চারে ইনিংসটি সাজান পোলার্ড।

হোসেন আলী তিনটি ও মিরাজ দুটি উইকেট শিকার করেন। সামিত প্যাটেল ও হাবিবুর রহমান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০১/৭ (২০)
রাজশাহী কিংস: ১৩৩/ (১৮.২)
ফলাফল: ঢাকা ৬৮ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: এভিন লুইস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজশাহীকে উড়িয়ে ঢাকার দুর্দান্ত জয়

আপডেট সময় ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭