ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরব ছাড়লেন সাদ হারিরি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্স যাওয়ার জন্য সৌদি আরব ছেড়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। শনিবার ভোররাতে হারিরি পরিবারের মালিকানাধীন ফিউচার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। চ্যানেলটির খবরে বলা হয়, “হারিরি তার স্ত্রীসহ নিজের প্রাইভেট জেটে রিয়াদ বিমানবন্দর ছেড়ে লা বুরজে (প্যারিসের কাছে) বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন।”

৪ নভেম্বর রিয়াদ সফরে গিয়ে অপ্রত্যাশিতভাবে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন হারিরি। পদত্যাগের কারণ হিসেবে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। লেবাননের না ফেরা পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে না বলে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন।

এরপর বেশ কয়েকদিন পার হওয়ার পরও লেবাননে না ফেরায় ও প্রকাশ্যে না আসায় সৌদি আরব তাকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ প্রত্যাখ্যান করে এক টুইটে তাকে জিম্মি করে রাখার দাবিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেন হারিরি।

টেলিফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রো বলেছিলেন, তিনি হারিরি ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন।

প্যারিসে হারিরি প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি আরব দেশের রাজধানী সফর করে তিনি লেবাননের রাজধানী বৈরুতে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরব ছাড়লেন সাদ হারিরি

আপডেট সময় ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭