ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

যক্ষ্মা নির্মূলে আঞ্চলিক কমিটি গঠনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

২০৩০ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে ভারত-বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সমন্বয়ে উচ্চ পর্যায়ের একটি আঞ্চলিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার রাশিয়ার মস্কোতে ‘অধিক ঝুঁকিপূর্ণ দেশের যক্ষ্মা নির্মূল করণীয়’ শীর্ষক এক সাইট ইভেন্টে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

গ্লোবাল কোয়ালিয়েশন এগেইনেস্ট টিবির সহায়তায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ইভেন্টের আয়োজন করে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মোহাম্মদ নাসিম তার বক্তৃতায় উল্লেখ করেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে যক্ষ্মা দূর করার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আন্ত:দেশীয় সমন্বিত ব্যবস্থপনা প্রয়োজন। একই নীতি ও সহায়ক ব্যবস্থাপনা গ্রহণে এ আঞ্চলিক কমিটি ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশ ও ভারতের সীমান্ত অঞ্চলে যক্ষ্মা সংক্রমণের ঝুঁকিরোধে সীমান্ত এলাকায় যক্ষ্মা সনাক্তকরণ কেন্দ্র স্থাপনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এ ধরনের সংক্রামক রোগের বিস্তার পাশের দেশে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সীমান্তে যক্ষ্মা আক্রান্তদের চিহিৃত করার ব্যবস্থা চালু করা প্রয়োজন।

সম্প্রতি মিয়ানমার সরকারের দমন পীড়নের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সাত লাখের বেশি রোহিঙ্গার অনেকের মধ্যে যক্ষ্মার প্রকোপ রয়েছে – এ তথ্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মাধ্যমে যক্ষ্মা যেন ছড়াতে না পারে সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

যক্ষ্মা নির্মূলে আঞ্চলিক কমিটি গঠনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় ১০:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭