ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ ফকির ও রুহুল আমিন নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শরণখোলা রেঞ্জের বোলেশ্বর নদীর কাতলার খালে এ ঘটনা ঘটে। এ সময় ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের দাবি, নিহত ইউসুফ ফকির সুন্দরবনের আব্বাস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ও রুহুল আমিন একই দলের সক্রিয় সদস্য। রুহুল সিরিয়াল কিলার হিসেবেও পরিচিত।

র‌্যাব ৮-এর অধিনায়ক উইং কমান্ডার রাজীব জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব ৮-এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের বোলেশ্বর নদীর কাতলার খাল এলাকায় অভিযান শুরু করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যুরা তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে দুজনের মৃতদেহ দেখতে পায়। এ সময় বনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

পরে স্থানীয় জেলেরা নিহত দুজনকে বনদস্যু আব্বাস বাহিনীর বনদস্যু বলে শনাক্ত করে। মৃতদেহ দুটি উদ্ধার করে শরণখোলা থানায় নেয়া হয়েছে বলে জানান র‌্যাব অধিনায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

আপডেট সময় ০৩:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭