ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

আকাশ স্পোর্টস ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের প্রথম দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল কুমিল্লা । তুলনামূলক দুর্বল চিটাগংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর আজ (মঙ্গলবার) এগিয়ে যাবার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।

আজকের ম্যাচে শুধু পয়েন্ট নয়, মানসিক দিক থেকেও এগিয়ে থাকবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার জন্য বড় প্রেরণা হতে পারে গতকাল (রোববার) রাজশাহীর বিপক্ষে অসাধারণ জয়ের ম্যাচটি। রাজশাহী কিংসকে মাত্র ১১৫ রানে থামিয়ে দেয় কুমিল্লার বোলাররা। ম্যাচটি ভিক্টোরিয়ান্সরা ২৯ বল হাতে রেখেই ৯ উইকেটে জিতে নেয়।

এদিকে চিটাগং ভাইকিংস এবার তেমন একটা শক্তিশালী দল গড়তে পারেনি। লিগটাও তাদের ভালো যাচ্ছে না। তিন ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। দলটির ওপেনার লুক রনকি ছাড়া কোনো ব্যাটসম্যানই প্রতিপক্ষ বোলারদের সামনে দাঁড়াতে পারছে না। বিশেষভাবে, তাদের আইকন সৌম্য সরকার পুরোই ব্যর্থ। তবে চিটাগং এবং বাংলাদেশ দলের জন্য সুখবর, ফর্মে ফিরেছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

দল দুটিতে খুব বড় কোন পরিবর্তন নেই আজ। তবে কুমিল্লার জন্য রয়েছে সুসংবাদ । দলে ফিরেছেন তাদের আইকন তামিম ইকবাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, মোহাম্মদ নবি ও রশিদ খান।

চিটাগং একাদশ: লুক রনচি, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মিসবাহ-উল হক (অধিনায়ক), মুনারাবিরা, সিকান্দার রাজা, শুভাশীষ রায়, সোহরাওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের সংগ্রামী গল্প

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

আপডেট সময় ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭