ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারীসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বকুলতলার কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মনিরা বেগম (৩৫)। তার বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, বেলা সাড়ে বারোটার দিকে খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বকুলতলা এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে পানির নিচে থাকা বাস থেকে নারীসহ তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে চিকিৎসক নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক মনীষা মন্ডল বলেন, পানিতে ডুবে যাওয়া দুই নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে নারীসহ দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অন্য একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নারীসহ নিহত ২

আপডেট সময় ০৬:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭