ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘদিন ধরে নিজ মেয়েকে যৌন হয়রানি করে আসছে এক নরপিচাশ বাবা। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে শহরের ২নং হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তুষার চৌধুরী (৪৭) নামের ঐ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।

এ ব্যাপারে র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচ উদ্দিন জানান, শহরের হাবেলী গোপালপুর এলাকার মৃত বকুল চৌধুরীর ছেলে তুষার চৌধুরী তার ১৪ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছে।

গত ১৩ নভেম্বর রাতে পুনরায় তার মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করে। এ ঘটনার পর তুষার চৌধুরীর স্ত্রী ও মেয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে তুষার চৌধুরীকে আটক করা হয়।

আটককৃত তুষার চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে বাবার বিরুদ্ধে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

আপডেট সময় ০২:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭