ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবকে প্রশংসায় ভাসালেন নারিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একই দলের হয়ে খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও ক্যারিবিয়ান সুনীল নারিন। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক আবার সাকিব।

পুরোনো এ সতীর্থের অধীনে প্রথমবারের মতো মাঠে নেমে মুগ্ধ এ ক্যারিবিয়ান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সোমবার নারিন বলেন, ‘আমার মনে হয় ও (সাকিব) ভালো করছে। সকল সদস্যদের শক্তির জায়গায় ফোকাস করে দলকে গড়ে তুলছে। ও একজন রিলাক্সড অধিনায়ক। ’ কতোটুকু উপভোগ করছেন জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ, আমি উপভোগ করছি। ’

বোলিং ঘূর্ণির পাশাপাশি ব্যাট হাতেও দারুণ নারিন। গত আইপিএলে ব্যাট হাতে ওপেনিং করতে নামলেও ঢাকার জার্সিতে সে সুযোগ হয়নি এখনও। এ ক্যারিবিয়ান বলেন, ‘ঢাকায় এখনও সেই সুযোগ হয়নি। দল আমাকে যা করতে বলবে তাই করবো।

তবে আমাদের ওপেনিং অর্ডার খুবই ভালো। তারপরেও যদি প্রয়োজন হয় আমি করবো। আমাদের দলটি পারফেক্ট আছে। আমার মনে হয় না দলে তেমন পরিবর্তনের কিছু আছে। ’

বিপিএলের চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের শুরুটা মোটেও ভালো হয়নি। নবাগত সিলেট সিক্সার্সের কাছে ৯ উইকেটে হেরে আসর শুরু করে শিরোপা প্রত্যাশি দলটি। তবে তারা দুর্দান্ত রূপে ফিরে এসেছে। পরের দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিবে দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদীভাঙনে ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের সংগ্রামী গল্প

সাকিবকে প্রশংসায় ভাসালেন নারিন

আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭