ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা : দাবানলে ছাই ৬০০ স্থাপনা, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরানের পররাষ্ট্রনীতিতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় জোর পেজেশকিয়ানের

মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে: মোজাম্মেল

File photo

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলছেনে, শিগগিরই মুক্তিযোদ্ধার সঠিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সোমবার সংসদে সরেকারি দলের সদস্য মকবুল হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই তালিকায় কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ পড়লে তাকে তালিকাভুক্তির জন্য আবেদনের সুযোগ দেয়া হবে।

সরকারি দলের অপর এক সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা ভারতে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এর অধিকাংশ তালিকা আমরা পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৯৯৬ সালে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়ন করে। এটি লাল মুক্তিবার্তা হিসেবে পরিচিত।

তিনি বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধরনের ন্যায়-নীতির তোয়াক্কা না করে মুক্তিযোদ্ধার তালিকায় অতিরিক্ত ৩৩ হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় এমন অনেকে তালিকাভুক্ত হয়েছে যারা মুক্তিযুদ্ধ করা দূরের কথা, এদের অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধীও রয়েছে।’

মন্ত্রী বলেন, যাচাই-বাছাই করে এদের তালিকা থেকে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হলে তা বাধাগ্রস্ত করতে আদালতে ১১৬টি মামলা দায়ের করা হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এখন যাচাই-বাছাই প্রক্রিয়া বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা উঠে গেলে প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ

মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে: মোজাম্মেল

আপডেট সময় ০৭:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭