ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করা হবে: রাঙ্গা

অাকাশ জাতীয় ডেস্ক:

অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সারাদেশের রাস্তাঘাট দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা হবে। রোববার সংসদে জাসদের সদস্য নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা একথা বলেন।

অতিবৃষ্টির কারণে সারাদেশের ৩ লাখ ৪১ হাজার কিলোমিটার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর অতিবৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ বছরের মতো কোনো বছরই এতো বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধানমন্ত্রীর দফতর ও স্থানীয় সরকার বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে অতিদ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ৩ লাখ কিলোমিটার এবং সড়ক ও জনপদ বিভাগের ৪১ হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য রয়েছে।
জাতীয় পার্টির সদস্য রওশন আরা মান্নানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। ভারি বর্ষণ হলে সেখানে পানি জমে যায়, এর কারণ হলো ড্রেনগুলো পলিথিনসহ বিভিন্ন আবর্জনায় ভরে যায়। তবে এ ধরনের জলাবদ্ধতার কষ্ট আগামী বছর থেকে আর মোকাবেলা করতে হবে না। সরকার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করা হবে: রাঙ্গা

আপডেট সময় ১০:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭