ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাহীর কাছেই হেরে গেল চিটাগং

আকাশ স্পোর্টস ডেস্ক:

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় চিটাগং ভাইকিংস। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মিসবাহ উল হক আর সিকান্দার রাজা। কিন্তু তারাও শেষ রক্ষা করতে পারেননি।

ফলে খুলনা টাইটান্সের কাছে ১৮ রানের ব্যবধানেই হারতে হল চিটাগং ভাইকিংসকে। চিটাগং ভাইকিংস করে২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান।

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দিকেই মুখ থুবড়ে পড়েছিল চিটাগংয়ের টপঅর্ডারের ব্যাটসম্যানেরা। চিটাগংয়ের টপঅর্ডারকে একাই লণ্ডভণ্ড করে দেন খুলনার ফাস্ট বোলার আবু জায়েদ রাহী।

এরপরই চিটাগংয়ের হয়ে লড়াই শুরু করেন মিসবাহ-রাজা জুটি। দু’জনে মিলে গড়ে ফেলেন ৫৯ রানের জুটি। তবে এই জুটি চিটাগংকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি। ব্যক্তিগত ৩৭ রানে সিকান্দার রাজাকে সরাসরি বোল্ড করে দেন পেসার শফিউল ইসলাম।

এরপরই দলীয় ১০৭ রানের সময় মিসবাহর উইকেটেরও পতন ঘটে। আবু জায়েদ রাহীর বল লং অনের উপর দিয়ে খেলতে গেলে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে মিসবাহকে ফেরান। এরপর রিচি কিছুটা জ্বলে উঠলেও, তেমন কিছু করতে পারেননি। রিচির ২২টি রান শুধু পরাজয়ের ব্যাবধানই কমিয়েছে।

খুলনার বোলারদের মধ্যে রাহী একাই নিয়েছেন ৪টি উইকেট। আর বাকি তিন বোলার শফিউল, ব্রাথওয়েট ও আর্চার পেয়েছেন একটি করে উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাহীর কাছেই হেরে গেল চিটাগং

আপডেট সময় ০৫:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭