ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

হাথুরুসিংহে কোচ হলে আমাদের জন্য ভালো হবে: করুনারত্নে

আকাশ বিনোদন ডেস্ক:

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের। দক্ষিণ আফ্রিকা সফরের সেই দুঃসহ স্মৃতি ভুলতে না ভুলতেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ দলকে অনেকটাই সংশয়ে ফেলে দিয়েছে।

অবশ্য প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বিসিবি সভাপতিকে ই-মেইলে নিজের পদত্যাগের কথা জানিয়েছেলেন হাথুরুসিংহে। সম্প্রতি বিসিবি বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ।

খবর রটেছে হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন। এ ব্যাপারে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে জানান, ‘অবশ্যই হাথুরুসিংহে জাতীয় দলের কোচ হলে আমাদের জন্য ভালো হবে। কারণ, বর্তমান দলের অনেক ক্রিকেটারের সাথেই তার ভালো সম্পর্ক রয়েছে। আমি জুনিয়র লেভেলে তার অধীনে ছিলাম। এটা আমাদের জন্য ভালো খবর। কিন্তু আমি এখনও জানি না তিনি আসবেন কি না!’

লঙ্কান এই তারকা আরও যোগ করেন, ‘আমি মিডিয়াতে শুনেছি হাথুরুসিংহে আমাদের কোচ হতে যাচ্ছেন। অফিসিয়ালি এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

তাই এটা নিয়ে নিশ্চিত করে বলার সময় হয়নি। এটা বোর্ডের সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত শোনার অপেক্ষায় আছি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

হাথুরুসিংহে কোচ হলে আমাদের জন্য ভালো হবে: করুনারত্নে

আপডেট সময় ০৪:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭