ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাকায় নেওয়া হলো গুরুতর অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেতাকর্মীদের কাছে চট্টলবীর খ্যাত বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছে। রোববার (১২ নভেম্বর) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে মহিউদ্দিনকে।

বিকেল ৩টার দিকে স্কয়ার হাসপাতালের হেলিকপ্টার মহিউদ্দিনকে নিয়ে রওনা দেওয়ার সময় চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন নগর আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রামের তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে গেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন সাবেক মেয়রকে দেখতে যান।

ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান জানান, ৭৪ বছর বয়সী এবিএম মহিউদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। বাসায় বেশি অসুস্থ বোধ করায় তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ঢাকায় নেওয়া হলো গুরুতর অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে

আপডেট সময় ০৩:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭