ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২ ডিসেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২ ডিসেম্বর শনিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগীয় ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের নেতৃবৃন্দ এবং দেশের অধস্তন আদালতের সকল স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।

এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী এম আনিসুল হক এমপি এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২ ডিসেম্বর

আপডেট সময় ০২:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭