ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নাসির হোসেনের সিলেট সিক্সার্স। প্রথম পর্বে সিলেটের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়া ঢাকা এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সিলেটে দু’দলের প্রথম দেখায় ঢাকা ৯ উইকেটে সিলেটের কাছে পরাজিত হয়েছিল। ঢাকার করা ১৩৬ রান সিলেট মাত্র ১ উইকেট হারিয়েই টপকে যায়। সিলেটের দুই ওপেনার থারাঙ্গা-ফ্লেচার মিলে গড়ে ১২৫ রানের শক্তিশালী জুটি গড়েন। যে জুটিই মূলতঃ ঢাকাকে বিধ্বস্ত করে ছাড়ে।

ঢাকার চিন্তায় আজও থাকবে এই জুটি। সিলেটের চার ম্যাচের তিন জয়েই বড় ভূমিকা রেখেছেন এই দুই ব্যাটসম্যান।

৪ ম্যাচে ৩ জয় আর এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সিলেট সিক্সার্স। অপর দিকে ২ ম্যাচে এক জয় ও এক পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস।

ঢাকার জন্য একদিক থেকে ম্যাচটি প্রতিশোধেরও। আর সিলেটের জন্য জয় নিয়ে এক নম্বর অবস্থানটিকে আরও পাকাপোক্ত করার ম্যাচ।

সিলেট সিক্সার্স

নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, তাইজুল ইসলাম, মোহাম্মদ শরীফ, উপুল থারাঙ্গা, রস হুইটলি, দানুসকা গুনথিলাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, টিম ব্রেসনান।

ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, জহরুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদ আফ্রিদি, এভিন লুইস, সুনিল নারিন, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

আপডেট সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭