ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিএসএলে একাধিক দলের টার্গেট মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার। প্রায় ২০০ বিদেশি তারকা আর ৫০০ ক্রিকেটার থাকছে পাকিস্তানের জমজমাট এই টুর্নামেন্টের তৃতীয় আসরের প্লেয়ার ড্রাফটে।

আছেন কাটার স্পেশালিস্ট খ্যাত মুস্তাফিজুর রহমানও।

এ ব্যাপারে আয়োজক কমিটির একটি সূত্র থেকে জানা যায়, মুস্তাফিজকে একাধিক দল টার্গেটে রেখেছে। সূত্রটি জানায়, বাংলাদেশ, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার ক্রিকেটাররাই প্লেয়ার ড্রাফটে বেশি প্রাধান্য পাবেন।

আরও জানা যায়, মুস্তাফিজ ছাড়াও বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন ক্রিস লিন, জেপি ডুমিনি, ইমরান তাহির, কার্লোস ব্রাথওয়েইট, শেন ওয়াটসন, ডোয়াইন ব্রাভো, জিমি নিশাম, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মিচেল ম্যাকক্লেনাঘেন, কলিন মুনরো, লুক রঞ্চি, আদিল রশিদ, ওয়েইন পারনেল, থিসারা পেরেরা, রশিদ খানরা।

পিএসএলের তৃতীয় আসরে থাকবে ছয়টি দল। প্রতিটি দল সর্বাধিক ২০ জন ক্রিকেটার রাখতে পারবে। আগের আসর থেকে ৯ খেলোয়াড় রেখে দেওয়া দলগুলো প্লেয়ার ড্রাফট থেকে প্লাটিনাম, ডায়মন্ড এবং গোল্ড ক্যাটাগরি থেকে ক্রিকেটার নিতে পারবে। দুইজন সিলভার এবং দুইজন ইমার্জিং খেলোয়াড় নিয়ে সর্বনিম্ন ১৬ ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার ড্রাফট থেকে খেলোয়াড় কিনতে প্রতিটি দল ১.২ মার্কিন ডলার খরচের সুযোগ পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

পিএসএলে একাধিক দলের টার্গেট মুস্তাফিজ

আপডেট সময় ০৪:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭