ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জঙ্গিদের বলুন তুই দানব, মানুষ না: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হুমায়ূন আহমেদ রাজাকারদের ঘৃণা করতে শিখিয়েছেন ‘তুই রাজাকার’ বলে। এখন দেশবাসী এর সঙ্গে জঙ্গিদের বলবে ‘তুই দানব, মানুষ না’। এভাবেই হুমায়ূন আহমেদ আমাদের জঙ্গিদমন যুদ্ধের প্রেরণা। এ সময় তাকে খুব প্রয়োজন ছিল।

আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। জাতীয় জাদুঘর এ আলোচনার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর সামরিক শাসক ও রাজাকারেরা বঙ্গবন্ধু-রবীন্দ্র-নজরুল-শামসুর রাহমান-হুমায়ূন আহমেদের চেতনাকেও নির্বাসনে পাঠাতে চেয়েছিল। আর যাতে তা না হয়, সেজন্যই রাজাকার-জঙ্গি ও তাদের দোসরদের বিচার-বর্জন জরুরি।

হুমায়ূন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, যতদিন নিত্যদিনের আনন্দ মানুষকে উদ্বেলিত করবে, ছোট ছোট কষ্ট তাকে কাঁদাবে, ততদিন হুমায়ূন অমর হয়েই থাকবেন।

সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে ও ড. শিহাব সরকারের সঞ্চালনায় সংগীতজ্ঞ বারী সিদ্দিকী, মেহের আফরোজ শাওন, অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম ও অভিনেতা মাহফুজ আহমেদ সভায় নন্দিত লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ স্মরণে তাদের হৃদয়গ্রাহী অনুভূতি ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জঙ্গিদের বলুন তুই দানব, মানুষ না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭