ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারো শাস্তি পেলেন নাসির!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরে সবচেয়ে আলোচিত দল হয়ে উঠেছে নাসিরে সিলেট সিক্সার্স।   দেরি করে টসে আসা, সাব্বিরের আম্পায়ারের সঙ্গে অসদাচারণ, টানা তিন ম্যাচে জয় ইত্যাদি কারণে আলোচনা উঠে এসেছে দলটি।

এবার স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে অধিনায়ক নাসির হোসেন। বাদ যাননি দলের অন্যরাও। নাসিরকে ম্যাচ ফির ৪০ শতাংশ আর অন্যান্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিপিএলের ৬ষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছিল স্বাগতিক সিলেট সিক্সার্স। ৩৩ রানের ব্যবধানে ম্যাচও জিতে নিয়েছিল তারা। তবে ম্যাচ শেষে দুঃসংবাদই শুনতে হলো নাসির হোসেনের দলকে। ২ ওভার বেশি সময় নিয়ে ইনিংস শেষ করায় জরিমানার কবলে পড়তে হয়েছে তাদের।

অনফিল্ড দুই আম্পায়ার আনিসুর রহমান, রিয়াজ উদ্দিন, থার্ড আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার মনিরুজ্জামান টিংকুর সহায়তায় এই জরিমানা ধার্য করেন ম্যাচ রেফারি রাহুল নিয়ামুর রশিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারো শাস্তি পেলেন নাসির!

আপডেট সময় ০৩:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭