ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদ্রিদেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অাকাশ স্পোর্টস ডেস্ক:

কর ফাঁকির অভিযোগ ওঠায় পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার শঙ্কা দেখা দিয়েছিল। তার আয় নিয়ে স্পেনের আয়কর দফতরের নানা প্রশ্নের মুখে রোনাল্ডো ক্লাব ছাড়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছিলেন। শোনা গিয়েছিল নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন রোনাল্ডো। কিংবা চলে যেতে পারেন পিএসজিতে।

কিন্তু একদিন আগেই ম্যানইউ কোচ হোসে মরিনহো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোনালদোর ব্যাপারে তারা হাত গুটিয়ে নিয়েছেন। কারণ মরিনহো বুঝে গেছেন যে, পর্তুগিজ তারকা রিয়াল ছাড়বেন না। এদিন আবার রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার মাইকেল সালগাডো পরিষ্কার করে দিয়েছেন বিষয়টা। তার মতে, কোনো অবস্থাতেই রিয়াল ছাড়বেন না রোনালদো।

সালগাডোর কথায়, ‘যতদিন ছন্দে থাকবে, ততদিন রিয়াল মাদ্রিদেই খেলবে রোনাল্ডো। স্পেনের ক্লাব থেকে অবসর নেয়ার পর হয়তো আমেরিকায় মেজর লীগ সকারে খেলতে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানোকে। রিয়ালে ও ভালো আছে। তাই ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ’

২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন রোনাল্ডো। তাই ব্যালন ডি’অরের ব্যাপারে রোনাল্ডোই এগিয়ে, মনে করেন সালগাডো, ‘যে ফর্মে ছিল, তাতে ব্যালন ডি’অর রোনাল্ডোরই পাওয়া উচিত। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় ০৫:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭