ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃহস্পতিবার রাজশাহীর ক্যাম্পে যোগ দিবেন মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংসের ক্যাম্পে আগামী বৃহস্পতিবার যোগ দিবেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজি রাজশাহী কিংস।

চলমান বিপিএলে রাজশাহীর হয়েই খেলবেন ফিজ।

গেল মাসে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। ওই সফরে দু’টি টেস্ট খেললেও, ওয়ানডে বা টি-২০ সিরিজে খেলা হয়নি ফিজের। ইনজুরিতে পড়ে যাওয়ায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন তিনি। ফলে বিপিএলে রাজশাহীর ক্যাম্পে শুরু থেকে যোগ দিতে পারেননি মুস্তাফিজ। তবে আগামী বৃহম্পতিবার থেকে ক্যাম্পে যোগ দিবেন তিনি। যদিও ম্যাচ খেলার সম্ভাবনা কতটুকু আছে, তা জানায়নি রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘মুস্তাফিজ পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং দ্রুত তার উন্নতি হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েছিলেন তিনিসে।

ফিজের সুস্থতা নিয়ে আমাদের কোনো তাড়াহুড়া নেই। মুস্তাফিজ আমাদের দেশের সম্পদ। এজন্য তার শতভাগ সুস্থতা আমাদের প্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্ব। ’

গত আসরের বিপিএলেও কাঁধের ইনজুরির জন্য খেলতে পারেননি মুস্তাফিজুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৃহস্পতিবার রাজশাহীর ক্যাম্পে যোগ দিবেন মুস্তাফিজ

আপডেট সময় ০৩:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭