ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

লজ্জার রেকর্ড স্পর্শ করলেন রাব্বি

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাজশাহী কিংসকে ৩৩ রানে হারিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে সিলেট সিক্সার্স। তবে এ ম্যাচে দলটির হয়ে প্রথম মাঠে নেমে লজ্জার এক রেকর্ড স্পর্শ করেছেন কামরুল ইসলাম রাব্বি। বিপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখন টাইগার এই বোলারের।

এর আগে ২০১৫ বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা। এটিই ছিল এতদিন বিপিএলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। এবার রাজশাহী কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে রাব্বিও দিলেন ৫৪ রান।

রাজশাহীর বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে রাব্বি দেন ১২ রান। পরে নিজের দ্বিতীয় ওভারে দেন ১৫ রান। তৃতীয় ওভারে দেন ১৮ রান। শেষ ওভারে ৯ রান। এতেই ৫৪ রান দিয়ে মুনাবিরার লজ্জার রেকর্ডে ভাগ বসান রাব্বি।

খরুচ বোলারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে খুলনা টাইটান্সের শফিউল ইসলাম। গত বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষেই ৪ ওভারে ৫৩ রান দিয়েছিলেন এই পেসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

লজ্জার রেকর্ড স্পর্শ করলেন রাব্বি

আপডেট সময় ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭