ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৪৩ রানে থামলো চিটাগং

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রতিবার বেশ শক্তিশালী দল গড়েও খুব ভালো ফল পায়নি বন্দরনগরীর দল চিটাগং ভাইকিংস। এবার তো দলই বিক্রি করে দিতে চেয়েছিল মালিক পক্ষ। শেষ পর্যন্ত অন্য দলগুলোর চেয়ে তুলনামূলক দুর্বল দল গড়ে চিটাগং। দুর্বল এই দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান তুলেছে।

টস জিতে কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবি চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ওপেন করতে এসে লুক রনকির মারমুখী ব্যাটিং দেখে মনে হচ্ছিলো রান গিয়ে থামবে ১৭০/১৮০ তে। রনকি মারমুখী থাকলেও আরেক ওপেনার সৌম্য সরকার খেলছিলেন ধীরে-সুস্থে।

এ দুই ওপেনার মিলে দ্রুত গড়ে ফেলেন ৬৩ রানের জুটি। ভয়াবহ মারমুখি হয়ে ওঠেন রনকি। মোহাম্মদ নবির বলে আউট হবার আগেই ২১ বলে ৩ ছয় ও চার চারের সাহায্যে ৪০ রান করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান।

এরপরই ভাইকিংসদের ব্যাটিংয়ে ছন্দপতন হয়। সৌম্য সরকার ও দিলশান মুনাবিরা ৩৮ রানের একটি ছোট জুটি গড়লেও সেটা খুব বেশি কাজে দেয়নি। মুনাবিরাকে ২১ রানে ব্রাভো ফেরালে বেশ চাপেই পরে যায় চিটাগং।

এরপর চিটাগং এর উপর আরও বেশি চাপ তৈরি করতে সক্ষম হয় কুমিল্লার পেসার মোহাম্মদ সাইফুদ্দিন একই ওভারে সৌম্য সরকার (৩৮) ও এনামুল বিজয়কে (৩) সাজঘরে ফেরান। এরপর চট্টগ্রামের কোন ব্যাটসম্যানই আর তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।

কুমিল্লার উদীয়মান পেসার সাইফুদ্দিন ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। আর ব্রাভো নিয়েছেন ২টি উইকেট। আল-আমিন ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নিয়েছেন।

কুমিল্লার এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা সিলেটের সাথে হেরে অনেকটা ব্যাকফুটে রয়েছে। ফলে জয়ের বিকল্প কিছুই ভাবছে না। আর অপরদিকে চিটাগং এর আজ প্রথম ম্যাচ, তাই তারাও জিতে এগিয়ে যেতে চাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৪৩ রানে থামলো চিটাগং

আপডেট সময় ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭