ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩ কাঠা জমি পাচ্ছেন মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে মিরাজের নৈপুণ্যে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ের পর উপহার হিসেবে মিরাজকে বাড়ি করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই ঘোষণা অনুযায়ী খুলনায় বাড়ি করার জন্য ৩ কাঠা জমি বরাদ্দ পাচ্ছেন মিরাজ।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত জমির বরাদ্দ প্রক্রিয়া শেষ হয়েছে। খুলনা মহানগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় (মুজগুন্নী প্রধান সড়ক) প্লট নং-এম-৪৪, জমির পরিমাণ ৩ দশমিক ৭ কাঠা জমি পাচ্ছেন তরুণ এ অলরাউন্ডার। বিপিএল শেষে খুলনায় ফিরলেই তার কাছে এ জমি ও দলিল হস্তান্তর করা হবে।

জমি পাওয়া প্রসঙ্গে মিরাজের বাবা জালাল হোসেন জানান, আমার ছেলের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত জমি প্রস্তুত হয়েছে। জমির দলিলও তার নামে প্রস্তুত। বিপিএল শেষে খুলনায় এলেই তার হাতে তা হস্তান্তর করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ’র (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, মিরাজের জমি বরাদ্দ গেলো সপ্তাহে হয়েছে। ১০০১ টাকা প্রতীকি মূল্য রেখে জমিটি তার নামে বরাদ্দ দেয়া হয়েছে।

বিপিএল খেলা শেষে মিরাজ ১০ দিনের ছুটিতে বাড়ি আসবেন। এসময় তার নামে জমি রেজিস্ট্রি হবে। একইসঙ্গে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। দলিল হস্তান্তরের পর তাকে বাড়ির নকশা করার প্রস্তাব করা হবে। সে প্রস্তাবনা অনুমোদন সাপেক্ষে এস্টিমেট করা হবে। তারপর ভবন নির্মানের কাজ শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩ কাঠা জমি পাচ্ছেন মিরাজ

আপডেট সময় ১২:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭