ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সামারাবিরা এবার শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে খন্ডকালীন ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, তার আগে কিছুদিন কাজ করেছেন অস্ট্রেলিয়াতেও। তবে এবার আর খন্ডকালীন নয়, পূর্ণ মেয়াদে নিজের দেশ শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন থিলান সামারাবিরা। ২০১৯ সাল পর্যন্ত তিনি লঙ্কান দলের সঙ্গে থাকবেন, জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্কা সুমাথিপালা।

সোমবার থেকেই শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেয়ার কথা সামারাবিরার। সেখান থেকেই ভারত সফরে যাবেন তিনি, যেখানে গিয়ে তিনটি করে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। ফর্মের সঙ্গে যুদ্ধ করতে থাকা পেরেরা-করুণারত্নেদের আত্মবিশ্বাস ফেরানোর কাজটাও করবেন তিনি।

শ্রীলঙ্কা শিবিরে হাসান তিলকারত্নের স্থলাভিষিক্ত হবেন সামারাবিরা। ভারত সফরকে সামনে রেখে গত জুলাইয়ে দলের ব্যাটিং কোচ হিসেবে আপদকালীন দায়িত্ব নিয়েছিলেন তিলকারত্নে। সেই দায়িত্ব থেকে অব্যহতি পাওয়ার পর আবারও শ্রীলঙ্কার ডেভোলপম্যান্ট স্কোয়াডের দায়িত্বে ফিরে যাবেন তিনি।

৪১ বছর বয়সী সামারাবিরা শ্রীলঙ্কার হয়ে ৮১টি টেস্ট খেলেছেন। ৪৮.৭৬ গড়ে তিনি করেছেন ৫৪৬২ রান। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন এই ব্যাটসম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামারাবিরা এবার শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

আপডেট সময় ০৪:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭