ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিলেটের সামনে ১৪৬ রানের টার্গেট

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪৫ রান।

ইনজুরির কারণে প্রথম ম্যাচে কুমিল্লা দলে নেই তামিম। দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের তারকা মোহম্মদ নবী।

ব্যাটিংয়ে নেমে কুমিল্লার শুরুটা মোটামুটি ভালোই হয়। ওপেনিং জুটিতে লিটন দাস আর ইমরুল কায়েস তুলে নেন ৩৬ রান। সিলেটের দলপতি নাসির হোসেনের বলে পঞ্চম ওভারে বোল্ড হওয়ার আগে ইমরুল করেন ১২ রান। আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ২১ রান। তিন নম্বরে নামা মারলন স্যামুয়েলস ব্যাট হাতে না দাঁড়ালে লো-স্কোর নিয়েই মাঠ ছাড়তে হতো কুমিল্লাকে। ক্যারিবীয়ান এই তারকা শেষ ওভারে বিদায় নেন। তার আগে ৪৭ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬০ রান।

চার নম্বরে নামা জন বাটলার ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফেরেন। অলোক কাপালি ১৯ বলে একটি চার আর দুটি ছক্কায় করেন ২৬ রান। কুমিল্লার দলপতি মোহাম্মদ নবী ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন। ডোয়াইন ব্রাভো ১১ রানে এবং সাইফুদ্দিন ১ রানে অপরাজিত থাকেন।

একাদশ
সিলেট সিক্সার্স : নাসির হোসেন (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, উপুল থারাঙ্গা, সাব্বির রহমান, রস হোয়াইটলি, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লানকেট ও ক্রিশমার সান্টোকি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মোহাম্মদ নবী (অধিনায়ক), অলক কাপালি, আল-আমিন হোসেন, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরাফাত সানি, রশিদ খান ও মারলন স্যামুয়েলস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটের সামনে ১৪৬ রানের টার্গেট

আপডেট সময় ০৪:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭